শাবি ছাত্রলীগ নিয়ন্ত্রীত কক্ষ থেকে শটগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:৪৬ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে একটি রিভলবার, একটি শটগান, দেশীয় অস্ত্র ও শতাধিক মাদকের বোতল উদ্ধার করেছে কোটা সংস্কারের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিকালে হল প্রশাসনের সহযোগিতায় ছাত্রলীগের রুমগুলো থেকে এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।

হল প্রশাসন বরাবর লিখিত স্টেটমেন্টে সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শাহপরাণ হলের ছাত্রলীগের দখলকৃত রুমগুলো তল্লাশি চালিয়ে ১টি রিভলবার, ১টি শটগান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও ১০০টিরও অধিক মদের বোতল উদ্ধার করেছি। হলের  ২০৯, ২১৪, ৪২৩, ৪২৪, ৪২৫ ও ৪২৭ নম্বর কক্ষ থেকে এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করেন বলেন জানান অভিযানকারী শিক্ষার্থীরা।

অভিযানের পর সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের সহযোগিতা সাধারণ শিক্ষার্থীরা এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খতিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এসব অস্ত্র ও মাদক আনয়নকারীদের আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ এবং হলে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে শাহপরাণ হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহা বলেন, আমাদের সহযোগিতায় শিক্ষার্থীরা এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। কে বা কারা এইসব হলে নিয়ে এসেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা তদন্ত সাপেক্ষে বের নিবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয়।

এদিকে শাহপরাণ হলে প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহা স্বাক্ষরিত লিখিত এক অঙ্গীকারনামায় শাহপরাণ হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

অঙ্গীকারনামায় বলা হয় বলেন, কোনো ধরনের রাজনৈতিক (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, ছাত্রফ্রন্ট, জামাত, শিবির) ইত্যাদি দল ও তাদের কার্যক্রম থাকবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত