‘কমপ্লিট শাটডাউন’

যাত্রাবাড়ীতে মহাসড়ক পুরোপুরি বন্ধ, হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১১:০২ এএম

যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই রায়েরবাগ ও শনিরআখড়া এলাকার অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এই এলাকায় অনেক পোশাক কারখানা থাকায় কর্মীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিন সকাল সোয়া ৮টার দিকে পুলিশের একটি গাড়ি এলে বিক্ষোভকারীরা সেটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ সেখান থেকে সটকে পড়ে। এরআগে যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত