রামপুরায় সংবাদ সংগ্রহে গিয়ে গণমাধ্যমকর্মী আহত 

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০১:২৬ পিএম

রামপুরা সংবাদ সংগ্রহে গিয়ে আগুনে পুড়ে এক গণমাধ্যমকর্মী আহত হয়েছে। তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আহত ওই গণমাধ্যমকর্মী মাইটিভির ক্যামেরাম্যান হাসান বিশ্বাস। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহে রামপুরায় গিয়েছিলেন তিনি। 

চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে এ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত