না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার বড় ভাই হামিন আহমেদ। তিনি জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত দু’দিন লাইফ সাপোর্টে ছিলেন। সেখান থেকে আর ফেরানো গেলো না।
সত্তর দশকের শেষদিকে মাইলস প্রতিষ্ঠা হয়। এরপর দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ব্যান্ডটি বিভিন্ন জনপ্রিয় গান উপহার দিয়েছে। হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ ছিলেন এই ব্যান্ডের প্রাণ।
রাজনীতির মাঠেও সক্রিয় হতে চেয়েছিলেন শাফিন আহমেদ। হতে চেয়েছিলেন ঢাকা উত্তরের মেয়র। হুসেইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির লাগল প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন।
২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান। এতে পদটি শূন্য হয়ে যায়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মেয়র পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। শাফিনের মনোনয়নপত্র বাতিল হয় পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করেন শাফিন। শুনানি শেষে মনোনয়ন ফেরত পান তিনি। লাঙল প্রতিক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।
নির্বাচনে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আতিকুল ইসলাম। আর জাতীয় পার্টির প্রার্থী মো. শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। এই নির্বাচনে জামানতও হারিয়েছিলেন তিনি।
সংগীত জগতে যেমন উজ্জ্বল নাম শাফিন আহমেদ। তেমনই রাজনীতির ময়দানে তিনি ছিলেন বরাবরই ব্যর্থ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েও রাজনীতিতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি।
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড দল 'মাইলস'। দলটির প্রথম বাংলা গানের অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ প্রকাশ হয় ১৯৯১ সালে। তার আগে প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’।
মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।
কেন তিনবার মাইলস ছেড়েছিলেন শাফিন?
গোপনে বাংলাদেশে শুটিং, নিষিদ্ধ কলকাতার পরিচালক
একনজরে শাফিন আহমেদ