যিশু সেনগুপ্তের সংসারে ভাঙনের সুর, যা বললেন মেয়ে 

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০১:১৮ পিএম

ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে। এ নিয়ে এখন টলিপাড়ায় চলছে নানা জল্পনা। আর এই জল্পনার সূত্রপাত নীলাঞ্জনার সমাজমাধ্যম থেকে সেনগুপ্ত পদবি ও যিশুর সঙ্গে সব ছবি মুছে ফেলা থেকে।

তবে এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে যিশু-নীলাঞ্জনা জুটির অনুরাগীদের। তাদের ধারণা, আবার সব ঠিক হয়ে যাবে তারকা জুটির মধ্যে। এই জল্পনার মধ্যেই মায়ের জন্য একটি পোস্ট করলেন যিশু-কন্যা, অভিনেত্রী সারা সেনগুপ্ত।

সারার কথায়, তার মা সবচেয়ে শক্তিশালী নারী। নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সারা লেখেন, ‘স্ট্রংগেস্ট উইম্যান ইন দ্য গেম’। অনুরাগীদের আন্দাজ, এই লড়াইয়ে মায়ের পাশে রয়েছেন সারা।

নিজের সমাজমাধ্যমে সারা নিজের একটি রিল পোস্ট করেন। হাসিমুখে মেয়েকে দেখে নীলাঞ্জনা মন্তব্য করেন, “সোনা মেয়ে, এভাবেই মুখে যেন হাসি লেগে থাকে।”

সপ্তাহখানেক আগে নীলাঞ্জনা একটি পোস্ট করেন। সেই পোস্টে যিশু-পত্নী জানান, তার শক্তির উৎস হলেন তার দুই মেয়ে সারা ও জারা এবং বোন চন্দনা। সেই পোস্টে কোথাও ছিল না যিশুর উল্লেখ। এই পোস্টেই জল্পনা আরও ঘনীভূত হয়, তাদের সংসারে চিড় ধরেছে।

টলিপাড়ায় গুঞ্জন, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। মুম্বাই গিয়েই নাকি এক নারীর সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে। তার জেরেই সংসারে ভাঙন। এমনকি, এ-ও শোনা গেছে, খবরটি পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন নীলাঞ্জনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত