শাফিন আহমেদের জনপ্রিয় দশ গান 

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০১:৪৫ পিএম

সংগীত জগতের এক উজ্জ্বল নাম শাফিন আহমেদ। রাজনীতির ময়দানে তিনি ছিলেন বরাবরই ব্যর্থ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েও রাজনীতিতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি।

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড দল ‘মাইলস’। দলটি প্রতিষ্ঠিত হওয়ার কয়েক মাস পরেই এতে যোগ দেন শাফিন আহমেদ। দলটির প্রথম বাংলা গানের অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ প্রকাশ হয় ১৯৯১ সালে। তার আগে প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’।

মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ফিরিয়ে দাও’, ‘আজ জন্মদিন তোমার (একক)’,  ‘চাঁদ তারা সূর্য’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’।

আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। 

জানা গেছে, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত দু’দিন লাইফ সাপোর্টে ছিলেন। সেখান থেকে আর ফেরানো গেলো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত