অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। খেলাধুলা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজনের আকর্ষণের কেন্দ্রে থাকে এই উদ্বোধনী অনুষ্ঠানই। প্যারিস অলিম্পিকের উদ্বোধন হবে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামে নয়, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে নদীতে!
প্যারিসের প্রাণ সেন নদীর বুকে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আয়োজকেরা বলেছেন, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কিছু হবে যা আগে কখনই দেখা যায়নি। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে যখনrgwhvপ্যারিস অলিম্পিকের উদ্বোধন সূর্যাস্তের সময় হবে, তখন অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশটি মঞ্চস্থ করা হবে।
নদীতে সুসজ্জিত নৌকায় হাজার হাজার অ্যাথলেট ভেসে বেড়াবেন। স্টেডিয়ামের ট্র্যাকে প্রতিবার যে কুচকাওয়াজ হয়, এবার সেটিই ভিন্নভাবে হবে নৌকায়। পারফরমাররাও থাকবেন নৌকায়, সেখানেই পারফর্ম করবেন। অ্যাথলেট ও পারফরমাররা নৌকায় পাড়ি দেবেন ৬ কিলোমিটার পথ, যার শেষ হবে আইফেল টাওয়ারের কাছে। আকাশে আর পানিতে দেখা যাবে রঙের খেলা। নদী এবং সেতুর ওপর থাকবে গান, নাচসহ থাকবে অনেক ধরনের পারফরম্যান্স।
প্রায় চার ঘণ্টা দৈর্ঘ্যের এই অনুষ্ঠানটি ১২টি ভাগে অনুষ্ঠিত হবে। নৃত্যশিল্পী, সংগীতশিল্পীসহ সব মিলিয়ে প্রায় তিন হাজার পারফর্মার এতে অংশ নেবেন। নদীর তীর ধরে উদ্বোধনী আয়োজন উপভোগ করনে ৩ লাখের বেশি দর্শক। পথের নানা জায়গায় থাকবে ৮০টি বিশালাকৃতির স্ক্রিন। আমন্ত্রিত অতিথি হিসেবে একশর বেশি সরকার ও রাষ্ট্র প্রধান উপস্থিত থাকবেন। টিকিট কেটে এই অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন ১ লাখ ৪ হাজার দর্শক।
অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রায় ৪৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে থাকবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’। পুরো পথের বিভিন্ন ভবনের চূড়ায় বসানো হবে স্নাইপার। নিকটবর্তী সব মেট্রো স্টেশন বন্ধ থাকবে। পুরো পথের বিভিন্ন সেতুও বন্ধ থাকবে। এমনকী যাত্রীবাহী বিমানও ওই অঞ্চল দিয়ে উড়তে পারবে না। এরপরও জরুরি কোনো অবস্থা তৈরি হলে উদ্বোধনী আয়োজনের বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।
বাড়ছে ম্যাচ সংখ্যা, ক্ষোভে ফুঁসছেন ফুটবলাররা
কোহলি সব পেয়েছে, শুধু পাকিস্তানে আসেনি: ইউনিস খান
রশিদের ব্যাটে ধোনির ‘হেলিকপ্টার শট’
অলিম্পিকের টেনিস থেকে ছিটকে গেলেন সিনার