নাচোর ফুটবলে হাতেখড়ি রিয়াল মাদ্রিদের যুব দলে। ২০১১ থেকে খেলছিলেন রিয়াল মাদ্রিদের মূল দলে। প্রায় দুই যুগের দীর্ঘ বন্ধন অবশেষে ছিন্ন হয়ে গেল। চোখের জলে ভেসে প্রিয় ক্লাবকে বিদায় বললেন ৩৪ বছর বয়সী ডিফেন্ডার।
নাচোকে বিদায় দিতে বুধবার বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছিল রিয়াল মাদ্রিদ। ক্লাব হাউজে এই আয়োজনে তার বর্তমান ও সাবেক সতীর্থদের অনেকে ছিলেন উপস্থিত, ছিলেন ক্লাব কর্তারা।
নাচো খুব বড় তারকা হয়ে উঠতে পারেননি তবে ক্লাবের প্রতি বিশ্বস্ততা, নিবেদন আর ভালোবাসায় তিনি বরাবরই ছিলেন শীর্ষদের একজন।নাচো রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফিজয়ী ফুটবলার। ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ ও চারটি লা লিগাসহ মোট ২৬টি ট্রফি জয়ের অংশ ছিলেন তিনি।
ইউরো চলার সময়ই ক্লাব ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। কাতারের ক্লাব আল-কাদসিয়াহতে শুরু করবেন নতুন অধ্যায়।
নাচো বলেন, 'সবচেয়ে সুন্দর সমাপ্তি এটা, এর চেয়ে ভালো কিছু ভাবতেও পারি না। অধিনায়ক হিসেবে এবং ১৫তম ইউরোপিয়ান কাপ উঁচিয়ে ধরার সম্মান নিয়ে বিদায় নিচ্ছি। আমি চলে যাচ্ছি, কারণ ক্যারিয়ারে ভিন্ন একটা অভিজ্ঞতা নিতে চেয়েছি এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চেয়েছি। যুব পর্যায় থেকে উঠে এসে যে ক্লাবের হয়ে সবটুকু উজাড় করে দিয়েছে।'
উদ্বোধনের আগেই প্যারিস অলিম্পিকে বিশ্বরেকর্ড দক্ষিণ কোরিয়ার
প্রেমের শহরে প্রেমিকাকে আংটি পরালেন আর্জেন্টিনার অ্যাথলেট