ই-ক্যাব নির্বাচন স্থগিত, প্রার্থীদের নিয়ে বৈঠক শনিবার

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:০৯ এএম

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৪-২৬ সালের পঞ্চম দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জুলাই রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এ নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে শনিবার (২৭ জুলাই) প্রার্থীদের নিয়ে বৈঠক করবে ই-ক্যাব নির্বাচন কমিশন। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার রাতে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত