সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসুন : তাপস

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৪:১১ এএম

সহিংসতার সঙ্গে জড়িতদের সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে। তাদের প্রতি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। তারা গণতান্ত্রিক ধারা ভুলুণ্ঠিত করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের গণতন্ত্রের ধারায় ফিরে আসার আহ্বান জানাই। গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। গণতান্ত্রিক ধারায় ফিরে না এলে, সন্ত্রাসী কর্মকা- ও নাশকতার জন্য তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে অনুরোধ জানাই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ‘স্বাধীনতা বিরোধী দুষ্কৃতকারীদের সাম্প্রতিক তা-বে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা-৮ আসনের  আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ সময় ক্ষতিগ্রস্ত ১ হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত