নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
বাংলাদেশ দল খেলতে নামছে এক পরিবর্তন নিয়ে। সাবেকুন জেসমিনের বদলে নামানো হয়েছে মারুফা আক্তারকে।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতে চাই। উইকেট ভালো মনে হচ্ছে। বল দারুণভাবে ব্যাটে আসছিল। ওরা ভালো খেলছে।'
হারমানপ্রিত কউর বলেছেন, 'আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। আজও আমরা নিজেদের ফিরে পেতে চাই। তারা ভালো দল। আমাদের জন্য, আমরা যা করছি তার দিকে মনোনিবেশ করা দরকার।'
বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইশমা তানজিম, রিতু মনি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম ও মারুফা আক্তার।
ভারত একাদশ
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রি, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা ঠাকুর সিং।
