‘তুলে নেওয়া’ ছাত্রদল নেতাদের জনসমক্ষে হাজির করার দাবি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৭:০৯ এএম

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সংগঠনের নেতাদের তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অনতিবিলম্বে তাদের জনসমক্ষে  হাজির করার আহ্বান জানিয়েছেন তারা।  গতকাল শুক্রবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের সহসভাপতি এইচএম আবু জাফর, সাবেক সহসভাপতি তবিবুর রহমান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদারসহ নেতাদের সাদা পোশাকধারী ডিবি পুলিশ সদস্যরা তুলে নিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত