কোটা আন্দোলনের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০১:৪০ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ২০ বছর বয়সী ওই তরুণের নাম আব্দুল মজিদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। 

তবে বিষয়টি গতকাল শুক্রবার জানাজানি হয়। মারা যাওয়া আব্দুল মজিদ একটি বাস চালকের সহকারী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। গত ২০ জুলাই চাঁদপুর জেলায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের মধ্যে পড়ে এই তরুণ আহত হয়েছিলেন বলে জানা গেছে। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, গত ২০ জুলাই ভোর ৩টার দিকে আব্দুল মজিদকে চাঁদপুর থেকে চমেকে আনা হয়। সেখানে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই দিনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। গত  বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত