প্রতিমন্ত্রী ওয়াদুদ বললেন

সন্ত্রাসীদের প্রতিহত করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১৩ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদ (দারা) বলেছেন ‘রাষ্ট্রবিরোধী সংঘাতে জড়িত বিএনপি-জামায়াত-শিবিরের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ গতকাল শনিবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে পুঠিয়া-দুর্গাপুরে ব্যক্তিগত উদ্যোগে এক হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত-শিবির সন্ত্রাসীদের জ¦ালাও-পোড়াও এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জাতিকে কলঙ্কিত করেছে। আমাদের সবাইকে একসঙ্গে এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আবদুল ওয়াদুদ বলেন, দেশে চলমান কারফিউ পরিস্থিতিতে আপনাদের সাময়িক অসুবিধা হচ্ছে। কাজকর্ম ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই কারফিউ তুলে নেওয়া হবে। জীবনে আবার স্বাভাবিক স্পন্দন ফিরে আসবে।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, পৌরসভা চেয়ারম্যান সাজিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত