ভারতের দিল্লির একটি জনপ্রিয় কোচিং সেন্টারে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই কোচিং সেন্টারটি যেখানে অবস্থিত সেখানকার বেজমেন্টে আকস্মিকভাবে পানি ঢোকে। এতে সেখানে তিন শিক্ষার্থী চার ঘণ্টারও বেশি সময়ের জন্য আটকে যায়। পরবর্তীতে তাদের মৃত্যু হয়।
এই তিন শিক্ষার্থীই ইউপিএসসির জন্য পড়াশোনা করছিলেন। আর তার জন্যই ওল্ড রাজেন্দ্রনগরের ওই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যার দিকে দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পরবর্তীতে কোচিংটির বেজমেন্টে প্রবেশ করা শুরু করে।
দিল্লির ওল্ড রাজেন্দ্র নগর এলাকা সরকারি পরীক্ষার কোচিং সেন্টারের জন্য খ্যাতনামা। একাধিক কোচিং সেন্টারে সেখানে ইউপিএসসির প্রস্তুতি করানো হয় শিক্ষার্থীদের। মূলত, ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতেই সেখানে প্রতি বছর শিক্ষার্থীদের ভিড় হয়। এমনই একটি কোচিং সেন্টার ছিল ‘রাউস আইএএস’। সেখানের শিক্ষার্থী ছিলেন উত্তর প্রদেশের শ্রেয়া যাদব, তেলেঙ্গানার তানিয়া সোনি, কেরলের নিভিন দালউইনরা। কেরলের এরনাকুলামের বাসিন্দা ছিলেন নিভিন।
দিল্লি সেন্ট্রাল পুলিশের উপকমিশনার এম হর্ষবর্ধন সাংবাদিকদের বলেছেন, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। পাম্পের মাধ্যমে পানি সরানো হচ্ছে। বেজমেন্টে এখনো ৭ ফুট পানি রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে ওই বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৩০ জন বেরিয়ে যেতে সমর্থ হলেও এই তিনজন আর পারেননি। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার রাস্তাঘাটেও দুই থেকে তিন ফুট পানি জমা হয়েছে। আর রাস্তায় পানি উঠে যাওয়ায় সেগুলো বেজমেন্টে প্রবেশ করেছে।
ইরানে তীব্র তাপপ্রবাহ, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা