ছিনতাইকালে জেল পালানো আসামি গ্রেপ্তার

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:৫৩ এএম

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল রবিবার ভোরে এক ব্যাবসায়ীর টাকা ছিনতাইকালে নরসিংদীর জেল পলাতক আসামি নয়ন মিয়াকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের কলা ব্যবসায়ী আবুল কাশেমন গতকাল রবিবার ভোরে বাজারের উদ্দেশে বের হয়ে ওই বিদ্যালয়ের সামনে গেলে চারজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তাকে আক্রমণ করে। তারা ঘুসি মেরে এবং হত্যার ভয় দেখিয়ে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আবুল কাশেম চিৎকার করলে টহলরত পুলিশ ধাওয়া করে নয়নকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। তার কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার টাকা ও একটি রামদা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অন্যদের ফেলে যাওয়া আরও একটি রামদা উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নয়ন মিয়া জানায়, গত ১৯ জুলাই কোটাবিরোধী ছাত্র আন্দোলন ও ভাঙচুরের সময় কারাগার থেকে পালায় সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত