কিছু বুঝে ওঠার আগেই মেয়ের মাথায় গুলি লাগে

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:৫০ এএম

রাজধানীর উত্তরায় বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে ১৯ জুলাই নিহত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাঈমা (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের আমুয়াখান্দা উত্তরপাড়ায়।

নাঈমার মা আইনুন নাহার বলেন, বাসার সামনের সড়কে সংঘর্ষ হচ্ছিল। তা দেখতে চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মেয়ের মাথায় গুলি লাগে। সেখানেই তার মৃত্যু হয়। 

নাঈমার বাবা চিকিৎসক গোলাম মোস্তফা দেওয়ান বলেন, সন্তানদের মানুষ করতে গ্রাম থেকে ঢাকায় পাঠিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে লাশ হয়ে ফিরল। এর দায় কার?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত