রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:৪৩ পিএম

রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আগামীকাল মঙ্গলবার লাল কাপড় দিয়ে মুখ-চোখ বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সোমবার (২৯ জুলাই) রাতে সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক মাহিন সরকার। বিজ্ঞপ্তিতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানানো হয়।

কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত