ছাত্রদের বিরুদ্ধে নয়, আমাদের অবস্থান জামায়াতের বিরুদ্ধে: মেয়র আতিক

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ছাত্রদের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি নয়। আমাদের অবস্থান কর্মসূচি জামায়াত-শিবিরের বিরুদ্ধে। বুধবার (৩১ জুলাই) দুপুরে উত্তরা বিএন‌এস সেন্টারে ঢাকা উত্তর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে  তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, যারা আহত হয়েছে তাদের বাসা-বাড়িতে যাচ্ছি। তাদের খোঁজখবর নিয়ে তালিকা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু ছাত্র থানা হেফাজতে আছে। তাদের অনেকেই এসএসসি পরীক্ষার্থী, তাদের যাতে ছেড়ে দেয়া হয় এমন দাবি জানান মেয়র আতিক। 

এছাড়াও মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপালসহ সুধীজন দের সাথে কথা বলে আহত নিহত ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য বলা হয়েছে। আমি বলতে চাই আমি আছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাসহ আমাদের প্রধানমন্ত্রী তাদের পাশে আছে বলে জানান। 

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো সহিংসতার পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা শান্তি নিয়ে চলতে চাই‌। আমাদের অবস্থান পরিষ্কার করে বলতে চাই, যারা ছাত্রের নাম দিয়ে এ দেশকে ধ্বংস ও অচল করে দিতে চায় তাদের বিরুদ্ধে সেই জামায়াত-শিবিরের বিরুদ্ধে আমাদের অবস্থান। 

এ সময় ঢাকা উত্তর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, কাউন্সিলর জাহিদুল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত