কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট) নেতারা। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা।
বেলা সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন সমিতির কার্যনির্বাহী কমিটির তিনজন সহযোগে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘মেট্রোরেল স্টেশন, সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও নরসিংদী কারাগারে কারা হামলা চালিয়েছে, এখনো কেন তাদের চিহ্নিত করা যায়নি? এসবের কোনো ভিডিও ফুটেজ সরকার প্রকাশ করছে না কেন?’
ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, ‘সরকার কয়েক লাখ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে, প্রায় ১৩ হাজার ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে ছাত্রদের গ্রেপ্তার করছে।’ জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি হত্যাকা-ের তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিচারপতি আবদুল মতিন ও মানবাধিকারকর্মী সুলতানা কামালের নেতৃত্বে গঠিত গণতদন্ত কমিশনের প্রতি আমাদের সমর্থন রয়েছে।’ এ ছাড়া দ্রুত কারফিউ তুলে নেওয়ার দাবি জানান তিনি।
