কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে। এনএসইউর কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানানো হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মঙ্গল কামনা করছে। বিজ্ঞপ্তি
