কোটা নিয়ে সহিংসতায় গ্রেপ্তার

শিশুদের জামিনে উদ্যোগ নিতে নির্দেশনা আইনমন্ত্রীর

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:০৯ এএম

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন, মাইনর (শিশু) ও যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জামিনের বিষয়ে উদ্যোগী হতে প্রসিকিউশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন হলেও প্রসিকিউশন কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদের জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ  দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত