খুলনায় শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, রণক্ষেত্র

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

এর আগে শিক্ষার্থীরা নগরীর শিববাড়ী মোড় থেকে মিছিল নিয়ে গল্লামারী যাওয়ার পথে পুলিশ বাঁধা দিলে কিছু শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় দিকে রওনা দেয়।

শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার সময় পুলিশের ফের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া—ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। পুলিশ এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা পিছু হটে যায়। বিকাল সাড়ে ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা নগরীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা, রাবার বুলেট, ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত