প্যারিস অলিম্পিকে টেনিসে এককে ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ। রোলাঁ গ্যারোঁতে আজ সেমিফাইনালে স্প্যানিশ তারকা আলকারাজ ৬-১, ৬-১ গেমে হারান কানাডার টেনিস তারকা ফেলিক্স অগার আলিয়াসিম।
মাত্র ৭৫ মিনিটে ম্যাচটি জেতেন আলকারাজ। ১৯৮৮ সিউল অলিম্পিকে টেনিস ফেরার পর সর্বকনিষ্ট হিসেবে ফাইনালে উঠলেন ২১ বছরের আলকারাজ।
যদি ফাইনালে জিততে পারেন আলকারাজ তবে রাফায়েল নাদালের পর দ্বিতীয় স্প্যানিশ হিসেবে একই বছরে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও অলিম্পিক জেতার কীর্তি গড়বেন।
এককে ফাইনালে ওঠায় পদক নিশ্চিত হলো আলকারাজের। অলিম্পিকে টেনিস ইভেন্টে ব্রোঞ্জ পদকের জন্য সেমিফাইনালে হারা দুই খেলোয়াড় প্লে-অফ ম্যাচ খেলেন।
বিতর্ক উসকে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাকিব