নতুন প্রজন্মের খেলা

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:২১ এএম

সার্ফিং

অলিম্পিক প্যারিসে হলেও সার্ফিংয়ের আসর বসছে ১৫ হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের দ্বীপ তাহিতিতে। ইতিহাসে এটিই আয়োজক শহর থেকে সর্বোচ্চ দূরে হতে যাওয়া ইভেন্ট।

ব্রেকিং

প্যারিস অলিম্পিকে নতুন একটি ক্রীড়াই অন্তর্ভুক্ত হয়েছেব্রেকিং। অবশ্য সেটি ক্রীড়া নাকি আধুনিক নাচের একটি ফর্ম, তা নিয়ে সংশয় কিছুটা থাকতেই পারে। ছয় বছর আগে বুয়েন্স আয়ার্সের যুব অলিম্পিকে শুরুর পর এবার মূল অলিম্পিকে জায়গা পেয়েছে খেলাটি।

স্পোর্ট ক্লাইম্বিং

রক ক্লাইম্বিংয়েরই ইনডোর সংস্করণ স্পোর্ট ক্লাইম্বিং। কয়েক ধরনের প্রতিবন্ধকতার স্তর থাকে এ খেলায়। সেগুলো বেয়ে চড়তে হয় কাক্সিক্ষত গন্তব্যে। ক্লাইম্বারদের প্রয়োজন পড়ে প্রচন্ড শারীরিক ও মানসিক শক্তির।

স্কেটবোর্ডিং

চার চাকার ওপর ছোট এক টুকরো বোর্ড। তাই নিয়েই নানান প্রতিবন্ধকতা অতিক্রম করার নৈপুণ্য দেখান অ্যাথলেটরা। যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এ ক্রীড়া এখন অলিম্পিকের অংশ। এবার হয়ে যাওয়া স্ট্রিট সংস্করণের দুটো স্বর্ণই জিতে নিয়েছে জাপান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত