বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফজলে রাব্বির নেতৃত্বে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবরোধ করে সমাবেশ করেন।
এ সময় সড়কের উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সেখানে অবস্থান নিয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা। সড়ক অবরোধ থাকায় পুলিশকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। 'আমার ভাই মরল কেন জবাব চাই, এই মুহূর্তে এক দাবি শেখ হাসিনা কবে যাবি, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। ছাত্রলীগের কালো হাত পুড়িয়ে দাওসহ নানান শ্লোগান দেন তারা।
সমাবেশে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
পঞ্চগড়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি