জাপানকে হারিয়ে সেমিতে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:০৫ পিএম

প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে সেমিফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে জাপানকে। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকলে গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগকরা সময়ে (১০৫+২) বাঁ পায়ের শটে গোল করেন ট্রিনিটি রোডমান। তাকে অ্যাসিস্ট করেন এমিলি ফক্স।

ম্যাচের বল দখল ও গোলমুখে শট দুটোতেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অলিম্পিক নারী ফুটবলে চারবার স্বর্ণ পদক জিতেছে।

সবশেষ তারা জিতেছিল ২০১২ অলিম্পিকে।

১৯৯৬ থেকে অলিম্পিকে নারী ফুটবল হয়ে আসছে। নারী ফুটবলে খেলে থাকে জাতীয় দলই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত