মধ্যরাতে বাসায় হামলার অভিযোগ রুমিন ফারহানার

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৮:১৫ এএম

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় অতর্কিত হামলা ও ভাংচুর চালানো হয়েছে। রবিবার মধ্যরাতে এই হামলা চালানো হয় বলে তিনি দেশ রূপান্তরকে জানিয়েছেন। 

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, আমি আমার বয়স্ক মা নিয়ে একা বাসায় থাকি।হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের একদল সন্ত্রাসী আমার বাসায় হামলা চালায়।এ সময় তারা আমার গেটে ভাংচুর চালায় ও গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।আমার বাসার সিসি ক্যামেরা লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে। আমি ও আমার মা আতংকে আছি।তারা আমাকে উদ্দেশ্য করে অশালীন গালাগালি করেছে। এটা কোনো গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য হতে পারে না।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আমি শুরু থেকে সমর্থন দিয়ে আসছি।এছাড়া গত ১৫ বছর ধরে এই সরকারের সব অনীয়ম ও নির্যাতনের প্রতিবাদ করছি। ফলে অত্যাচারী জালিম আওয়ামী লীগ সরকার ও তার লাঠিয়াল বাহিনী আমার বাসায় হামলা চালিয়েছে। এবারই প্রথম নয় এর আগেও তারা আমার কন্ঠ বন্ধ করে দিতে হামলা চালিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত