নারায়ণগঞ্জে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, আহত অর্ধশত

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম

নারায়ণগঞ্জে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দেয়া দেশব্যাপী অসহযোগ আন্দোলন পালন করা সময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। আন্দোলনকারীরা নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এর আগে রবিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী এলাকায় জেলা পরিষদ অফিসে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। পাশেই তল্লা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে। অপর একটি অংশ শহরের চাষারা রাইফেল ক্লাব, পুলিশ বক্স, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তারা এমপি শামীম ওসমানের অংশীদারিত্তে পরিচালিত শীতল এসি বাস এর ৪ টি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পাশে আসগার পেট্রল পাম্পে আগুন ধরিয়ে দেয়।

এ দিকে রবিবার (৪ আগস্ট) সকালে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চাষারার উদ্দেশ্যে আসতে থাকে আন্দোলনকারীরা। সরকার পতনের একদফা স্লোগান দিয়ে তারা চাষারা ও লিংক রোডে জড়ো হতে থাকে।

দুপুরে দিকে এসপি অফিস, ফাতুল্লা থানা, পঞ্চবটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা। এরপরই অ্যাকশনে নাম পুলিশ। মুহুর্মুহু টিয়ার সেল ও রাবার বুলেট নিঃক্ষেপ করে চাষারা থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের সাথে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। প্রায় অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিক কারো নাম জানা যায়নি।

এর আগে সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারেও অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার পাশাপাশি খোলা থাকা কয়েকটি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানান আন্দো। এতে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত