বাংলা‌দে‌শের জন্য বিটিএস তারকা জাংকুকের প্রার্থনা

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম

চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহ‌তের ঘটনা ক‌য়েক‌ দিন ধ‌রেই আন্তর্জা‌তিক সংবাদমাধ্যমে শি‌রোনা‌মে। শিক্ষার্থী‌দের এই আন্দোল‌নে দেশের শিল্পীদের বাই‌রে সরব থাকতে দেখা গেছে কলকাতার অঞ্জন দত্ত, কবীর সুমন, স্বস্তিকা দত্তসহ আরও অনেকেই। 

এবার দেশীয় এই ইস্যুতে সরব হতে দেখা গেল বি‌টিএস তারকা জাংকুক‌কে। শিক্ষার্থী‌দের আন্দোল‌নে সংহ‌তি জা‌নি‌য়ে বাংলা‌দে‌শের পতাকার ছ‌বির সাম‌নে এক শিশুর চোখবাঁধা ছবি ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন তি‌নি। রবিবার রা‌তে দেওয়া এই পো‌স্টে জাংকুক লি‌খে‌ছেন, ‘বাংলা‌দে‌শের মানুষ ক‌ঠিন সময় পার ক‌র‌ছে, আমি তাঁদের জন্য প্রার্থনা কর‌ছি। তোমা‌দের মঙ্গল কামনা কর‌ছি।’

তার ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন এই তারকাকে।

বাংলা‌দে‌শের তরুণ‌দের ম‌ধ্যে বি‌টিএস দারুণ জন‌প্রিয়। আলাদাভা‌বে জাংকু‌কেরও প‌রি‌চি‌তি র‌য়ে‌ছে। গত জু‌নে জাংকুকের একক গান ‘নেভার লেট গো’ প্রকাশ্যে এসেছে। গানটি বিটিএসের অনুরাগীদের উৎসর্গ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালে জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ প্রকাশ করা হয়। এটি বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত