কুলাউড়ায় থানাসহ বিভিন্ন স্থাপনায় আগুন

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৩:০১ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করে মিছিল করেছেন। গতকাল সোমবার বেলা ৩টার দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তখনই পৌর শহরে নেমে আসেন বিভিন্ন বয়সী হাজারও মানুষ। এ সময় তারা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে সেøাগান দেন।

এ ছাড়া বিক্ষুব্ধ জনতা কুলাউড়া থানা, ইউএনওর কার্যালয়, পৌরসভা কার্যালয়, কুলাউড়া আধুনিক ডাকবাংলো, বঙ্গবন্ধুর ম্যুরাল, আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা ভবন ভাঙচুর এবং থানা ও ডাকবাংলোয় অগ্নিসংযোগ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জানান, এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত