কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।বুধবার (৭ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাঠে নিহতদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বক্তব্য দেন।
এ সময় কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শোক প্রকাশ করেন। এছাড়া নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সারাদেশে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
