হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ।
আজ বুধবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্ত (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের সহকারী তথ্য অফিসার আশেয়া ছিদ্দিকার সই করা এ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ``Flight Operations” এর জন্য নিরলসভাবে কাজ করছেন।
