গ্যাব্রিয়েল থমাস, সংক্ষেপে গ্যাবি। বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর একটি হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে পড়াশোনা শেষ করা গ্যাবি এবার গলায় পরলেন অলিম্পিক স্বর্ণ পদক। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মর্যাদার ইভেন্ট নারীদের ২০০ মিটার দৌড়ে দ্রুততম মানবী জুলিয়েন আলফ্রেডকে পিছনে ফেলে ফিনিশিং লাইন ছোঁন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট গ্যাবি।
মঙ্গলবার স্তাদে দে ফ্রান্সে হাফ ল্যাপ সম্পন্ন করতে ২১.৮৩ সেকেন্ড সময় নেন গ্যাবি। ১০০ মিটার স্প্রিন্ট জিতে তাক লাগিয়ে দেওয়া সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড ২২.০৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন রৌপ্য। ২২.২০ সেকেন্ড টাইমিংয়ে আরেক মার্কিনি ব্রিটানি ব্রাউন জেতেন ব্রোঞ্জ।

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এবার সোনালী পদকটিকেই পাখির চোখ করেছিলেন গ্যাব্রিয়েল। মঙ্গলবার সবার ফিনিশিং লাইন পেরোনোর পর চোখের অশ্রু আটকে রাখতে পারেননি। দুহাত মাথার ওপরে রেখে চোখের জলেই মুহূর্তটিকে নিজের করে নেন গ্যাবি।
আর তার এই প্রতিক্রিয়াকে বিবেচনা করা হচ্ছে এবারের অলিম্পিকে স্বর্ণজেতা অ্যাথলেটদের মধ্যে সেরা অনুভুতি প্রকাশ করার মুহূর্ত হিসেবে। অবশ্য এখানেই শেষ নয়, টোকিওতে রৌপ্য জেতা গ্যাব্রিয়েল থমাসের দল বৃহস্পতিবার ট্যাকে নামবেন ৪ গুণন ১০০ মিটার রিলেতে শ্রেষ্ঠত্বের আশায়।
সাকিব এখন আর সাংসদ নয়: শাহরিয়ার নাফীস
বিশ্ব ক্রীড়াঙ্গনে তিনি বাংলাদেশের মুখ