ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান নিজেই পদত্যাগের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বিকেলে মাননীয় উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি এবং সহকারী প্রক্টর ১৩ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকি একজন সহকারী প্রক্টর সীমা ইসলাম ছুটিতে দেশের বাইরে থাকায় তিনি দিতে পারেননি।
এ বিষয়ে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে অফিস বন্ধ থাকায় পদত্যাগপত্র আমার কাছে পোঁছায়নি। উপাচার্য অফিস গ্রহণ করতে পারেন।
অন্তর্বর্তীকালীন সরকারে ২ ছাত্র প্রতিনিধি