পুলিশের লুট করা অস্ত্র নিকটস্থ র‍্যাব কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম

সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুটকৃত অস্ত্র নিকটস্থ র‍্যাব কার্যালয়ে ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ আহ্বান জানানো হয়।

ক্ষুদে বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুটকৃত/হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র‍্যাব কার্যালয়/ব্যাটালিয়নে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত