বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফরিদপুর হরিরামপুরে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০১:০৫ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদদের স্মরণে ফরিদপুর ও মানিকগঞ্জের হরিরামপুরে গতকাল শুক্রবার দোয়া মাহফিল হয়েছে। বেলা ৩টার দিকে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করেন ফরিদপুরে আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়ক ও শিক্ষার্থীরা। মাহফিলের শুরুতেই শহীদদের স্মরণে ইসলামের আলোকে আলোচনা করেন শহরের শান্তিবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. জহিরুল ইসলাম।

দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মো. আরাফাত শাহ, আববার নাদীব ইতু, ফাইম এইচ রহমান, গাজী মাশফি, আবু নাঈম জয়, মো. রাকিবুল ইসলামসহ আন্দোলনে অংশ নেওয়া শত শত ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদ সদস্য এবং আহতদের জন্য মাগফিরাত কামনা করেন।

মানিকগঞ্জের হরিরামপুরে গতকাল বেলা ২টার দিকে বিএনপির পক্ষ থেকে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজারে দোয়া মাহফিল হয়।

বাস্তা বাজার এলাকার বিএনপি নেতাকর্মীদের আয়োজনে দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তি ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত