জাতীয় সম্পদ রক্ষার নেতা শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৩:২০ এএম

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেইন প্রিন্স তার ফেসবুকে অ্যাকাউন্টে করা এক পোস্টে মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। খুলনা শহরের দৌলতপুর এলাকায় ১৯৩১ সালের ৩১ জুলাই জন্মগ্রহণ করেন মুহাম্মদ শহীদুল্লাহ। ১৯৫০ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ভর্তি হন তিনি। ১৯৫৪ সালে পুরকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। পরে দেশের খ্যাতিমান প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মুহাম্মদ শহীদুল্লাহ।

শেখ মুহম্মদ শহীদুল্লাহকে কেন্দ্র করেই তেল-গ্যাস খনিজ সম্পদ রক্ষার আন্দোলনে নিজেদের সংঘবদ্ধ রেখেছিল তার সক্রিয়তায় ও উদ্যমে। দেশের বৃহত্তর স্বার্থে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সেই ঐক্য ও সংগ্রামের দিকচিহ্ন হয়ে আছেন। তার প্রতিষ্ঠিত প্রকৌশল উপদেষ্টা প্রতিষ্ঠান ‘শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস’ এক সময় দেশের শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত