বরগুনায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১:৫৮ এএম

কোটা সংস্কার আন্দোলনের পূর্ববর্তী ও পরিবর্তী সময়ে সারাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বরগুনার আমতলী থানা পুলিশ।

শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত এগারোটায় বৈদ্যুতিক আলো বন্ধ করে আমতলী থানা কার্যালয় জুড়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা। এ সময় আমতলী থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু জানান,”সারাদেশে সন্ত্রাসীরা নির্মম নির্যাতন করে অসংখ্য পুলিশ সদস্যদের হত্যা করেছে। এই হত্যাকান্ডের কারনে পরিবারের একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে।”

হত্যাকান্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে আমতলী থানা পুলিশ। পাশাপাশি এই হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত