বজ্রপাতে প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৫:১৬ পিএম

ঠাকুরগাঁওয়ে পৃথক বজ্রপাতে ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জ (ওসি)।

নিহতরা হলেন, রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়েনের উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪২) ও তার মেয়ে সাথী (১৪) আক্তার এবং হরিপুর উপজেলার যাদুরানী কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে আব্দুল আলীম।

পুলিশ জানান, মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে আগাছা পরিষ্কারের কাজ করছিল। এ সময় বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান।

অপরদিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান বলেন, হরিপুর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল আলীম ঘটনাস্থলেই মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত