ডিএমপির পাঁচ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি পদে পদায়ন

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:০২ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপকমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, ডিএমপির এডিসি মোহাম্মদ ওসমান গনিকে উপকমিশনার (ভারপ্রাপ্ত) লজিস্টিক, এডিসি মো. আসফিকুজ্জামান আকতারকে উপকমিশনার (ভারপ্রাপ্ত) ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগ, এডিসি প্রত্যুষ কুমার মজুমদারকে উপকমিশনার (ভারপ্রাপ্ত) মিরপুর বিভাগ, এডিসি মো. রাকিব খাঁনকে উপকমিশনার (ভারপ্রাপ্ত) ট্রাফিক মিরপুর বিভাগ ও এডিসি মো. জিয়া উদ্দিন আহম্মেদকে উপকমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা গুলশান বিভাগে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লিখিত স্থানে বদলি করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত