গোপালগঞ্জ

শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৯:১৩ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় গোপালগঞ্জে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ। মিছিলটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ-সভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি জায়েদ মাহামুদ বাপ্পী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু বক্তব্য রাখেন।

বক্তারা শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। এছাড়া ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে বক্তারা জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত