বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছেন। যখন তারা মানুষের সামনে দাঁড়াতে পারে না তখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়।
মঙ্গলবার (১৩ আগস্ট) সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজ মাঠে ‘ঐক্য ও সম্প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি ঘটনা চোখে পড়েছে যা অবিশ্বাস্য। যেটা হলো লক্ষ লক্ষ মানুষ, ছেলে, মেয়ে, শিশু, বৃদ্ধ সকলে রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলেছে, গুলি করো আমরা রাস্তা ছেড়ে যাবো না। আপনাদের রংপুরের সাঈদের কথা মনে আছে, মুগ্ধর কথা মনে আছে নিশ্চয়। এই ভয়াবহ দানবীয় সরকারের পুলিশ তাদের গুলি করে মারলো। যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের সাধারণ মানুষজনের উপরে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না।
