সিনোভিয়া কার্যালয়ে হামলার অভিযোগ

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:১৫ এএম

শ্রম আদালতের আদেশ অমান্য করে প্রাক্তন কর্মীরা সিনোভিয়া ফার্মার সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মুঈন উদ্দিন মজুমদার। গতকাল মঙ্গলবার ধানম-িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার দাবি জানান তিনি।

২০২১ সালের সেপ্টেম্বরে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সিনোভিয়া ফার্মার বাংলাদেশ অংশ কিনে নেয়। যৌথ মালিকানায় পরিচালিত এই প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকারের দুটি প্রতিষ্ঠানের (শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসি) ৪৫ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে।

মুঈন উদ্দিন মজুমদার বলেন, ২০২১ সালের ২০ জানুয়ারি প্যারিসভিত্তিক বহুজাতিক কোম্পানি সানোফি গ্রুপ, সানোফি বাংলাদেশ থেকে তাদের মালিকানা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করে। যার ফলে কোম্পানির ৯০০ কর্মীর মধ্যে ৩০০ জন কর্মবিরতিতে চলে যায়। কর্মবিরতিকালীন তারা সানোফি গ্রুপের কাছে মালিকানা প্রত্যাহারের কারণে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। সানোফি গ্রুপ তাদের অন্যায্য দাবি পূরণে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় কর্মবিরতিতে যাওয়া কর্মচারীরা শ্রম আদালতে মামলা করেন।

তিনি বলেন, লেবার কোর্টে করা মামলা ছাড়াও ইতিমধ্যে আরও দুটি মামলা হয়েছে। নতুন মামলা দুটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই তিনটি মামলাই অনিষ্পন্ন অবস্থায় বর্তমানে চলমান রয়েছে। সম্প্রতি দেশের শাসনব্যবস্থার পালাবদল হলে সেসব কর্মী কোম্পানির প্রধান কার্যালয় অবরোধ করে হামলা চালান। এতে কোম্পানির কর্মকর্তারা প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছে।

এ সময় মুঈন উদ্দিন মজুমদার বলেন, গত ৭ আগস্ট থেকে ১৫০ জনের বেশি প্রাক্তন কর্মচারী আদালতের নির্দেশনা অমান্য করে কোম্পানির অবস্থিত প্রধান কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন এবং কর্মচারীদের ওপর আক্রমণ করে স্থাপনার ক্ষতিতে লিপ্ত হন। বর্তমানে এই কর্মচারীরা সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছেন। তাদের এই কার্যকলাপ কোম্পানির দৈনন্দিন কার্যক্রমে বিঘœ ঘটাচ্ছে এবং রোগীদের কাছে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত করা দুরূহ হয়ে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত