রিয়াল মাদ্রিদে যোগ দিলেও প্রাক-মৌসুম প্রস্তুতিতে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কিন্তু আজ রিয়ালের জার্সিতে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচেই শিরোপা জেতার সুযোগ তার সামনে। উয়েফা সুপার কাপে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতালান্তা। সবকিছু ঠিক থাকলে এমবাপ্পে খেলবেন সুপার কাপে, সঙ্গে অভিষেক হতে পারে এনদ্রিকেরও। তারা দুজনই যে আছেন রিয়ালের স্কোয়াডে।
×
