যুক্তরাষ্ট্রের টেক্সাসে এডগার জেমস ব্রিজমোন (২৪) নামে এক ব্যক্তিকে ৪ মাস বয়সী শিশুকে পেট্রোল খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, জরুরি ফোন পেয়ে পুলিশ জানতে পারে একটি শিশুকে পেট্রোল খাওয়ানো হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত বাবা পালানোর চেষ্টা করেন। গ্রেপ্তার হওয়ার পর শিশুটিকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে তিনি।
শিশুটিকে ডালাস-ফোর্ট ওয়ার্থ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ব্রিজমোনকে টেক্সাস আদালতে নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার আমৃত্যু কারাদণ্ড হতে পারে।
শিগগিরই আন্দোলনকারী হত্যাকাণ্ডের তদন্ত করবে জাতিসংঘ