হজের খরচ কমানোসহ ৪ দাবিতে স্মারকলিপি

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১০:৩৬ পিএম

হজের মোট খরচ কমানোর লক্ষ্যে হজ সংশ্লিষ্ট ভ্যাট এবং অন্যান্য চার্জ যথাসম্ভব সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনাসহ ৪ দফা দাবিতে ধর্ম উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ৪ সদস্যের প্রতিনিধিদল এ স্মারকলিপি দেন। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস. এম.  এহসান উল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মো. রবিউল হাসান, গ্রীন ইউনিভার্সিটির নাইমুর হাসান সামির এবং আওলাদ হোসেন।

তাদের অন্য দাবিগুলো হলো— পার্শ্ববর্তী দেশগুলোর ন্যায় হজ পালনের ব্যক্তিগত খরচ হ্রাসের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে ভর্তুকি প্রদান করার সম্ভাবনা যাচাইয়ে কমিশন গঠন করা; হজ মৌসুমে সরকারি বিমান সংস্থার ভ্রমণ ব্যয় যথাসম্ভব কমানোর মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া যথাসম্ভব হ্রাস করা। হজের মতো পবিত্র ধর্মীয় বিধানকে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে মহানুভবতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা; সরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোতে নিয়মিত তদারকি ও পরিদর্শনের মাধ্যমে সুষ্ঠু ও ন্যায্য সেবা প্রদান নিশ্চিত করে হজযাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং প্রতিষ্ঠানগুলোর মান বৃদ্ধি করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত