ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার প্রধান আসামী লোকমান গ্রেপ্তার

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০১:৪৫ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আ. রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামী মো. লোকমান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পরে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

লোকমান মাতুব্বর শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি (তদন্ত)  মো. নোমান হোসেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘লোকমান মাতুব্বর চরফ্যাশন এলাকার আতঙ্ক। ২০১৫ সালে কোরবানির ঈদের দিন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতিকে নির্মমভাবে হত্যা করে সে। এই হত্যার উপহার হিসাবে আওয়ামী লীগ তাঁকে শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেয়। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। তাঁর আতঙ্কে মানুষ ঘরে থাকতে পারত না।’

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান হোসেন জানান, ‘জনগনের সহায়তায় লোকমান মাতুব্বরকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত