দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১০-খ প্রয়োগ করে চেয়ারম্যান, জেলা পরিষদবৃন্দকে স্ব স্ব চেয়ারম্যানের পদ হতে অপসারণ করা হলো।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।
এছাড়াও মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে খালি হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
