বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী।
রবিবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আব্দুল মুয়ীদ চৌধুরী কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
শেরে বাংলা পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা